তার দেশেরই সাবেক খেলোয়াড় জিকো ফিফার গুরুত্বপূর্ন সভাপতি পদের যোগ্য প্রার্থী বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ফিফার সভাপতি পদের জন্য জিকোর লড়াই করার উচিত বলেও জানান পেলে, ‘ফিফা সভাপতির পদের জন্য সেরা প্রার্থী জিকো। তার নির্বাচন করা উচিত।’ আগামী ফেব্রুয়ারীতে অনুষ্টিত হবে ফিফার নির্বাচন।
গত মে মাসে পঞ্চমবারের মত ফিফা সভাপতি নির্বাচিত হবার কয়েকদিন পরই পদত্যাগের ঘোষনা দেন সেপ ব্লাটার। অতীতে ফিফার দায়িত্ব পালনে আর্থিক কেলেঙ্কারি, ঘুষ নেয়া ছাড়াও আরও অনেক দুর্নীতির অভিযোগ ছিলো তার বিপক্ষে। এই কারনে বিশ্বব্যাপী ‘ব্লাটার হটাও’ ধ্বনিটা ছিলো অনেক বেশি জোরালো। তাই বাধ্য হয়ে গত জুনে ফিফার দায়িত্ব থেকেই নিজেই সরে দাড়াঁন ব্লাটার।
তবে আগামী ফেব্রুয়ারিতে ফিফার নির্বাচন হবে। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দেয় সংস্থাটি। সেই নির্বাচনকে সামনে রেখে অনেকেই নড়েচড়ে বসেছেন। ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গত নির্বাচনে ব্লাটারের প্রতিন্দ্বন্দি থাকা জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইন।
এদিকে আগামী ফিফা নির্বাচনে সভাপতি পদে দাড়াঁনোর কথা ইতোমধ্যে চাউর করেছেন ফ্রান্সের সাবেক খেলোয়াড় মিশেল প্লাতিনির। এমন খবরে শংকা বোধ করেছেন পেলে। তার মতে প্লাতিনির জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন পেলে, ‘ফিফাকে চালানো অনেক কঠিন হবে। আমি প্লাতিনি সাথে কথা বলেছি, সেও বলেছে ফিফার সর্বোচ্চ পদটি নিয়ন্ত্রন করা কঠিন হবে। তবে আমি এটা বলতে চাই না, সেখানে আমি কাকে দেখতে চাই। আমি চাই, একজন ভালো মানুষ ফিফার সর্বোচ্চ পদের দায়িত্বে থাকুক।’