‘ভারতে মুসলমানদের গরুর মাংস খাওয়া নিষেধ’

S M Ashraful Azom
মুসলমানরা ভারতে বসবাস করতে পারবে কিন্তু গরুর মাংস খেতে পারবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। খবর এনডিটিভির।
 
দেশটির দাদ্রি শহরে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে জনতার হাতে এক মুসলিম নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্যে শাসক দলের যখন নাজেহাল দশা, তখন খাত্তারের বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো শোনাল।
 
মুখ্যমন্ত্রী মনোহর লাল বলেন, ‘মুসলিমরা থাকুক, তবে এ দেশে তাদের গরুর মাংস খাওয়া ছাড়তেই হবে। কেননা গরু হচ্ছে এ দেশে বিশ্বাসের প্রতীক।’
 
মনোহর লাল আরো বলেন, ‘দাদ্রির ঘটনা উভয়পক্ষের ভুল বোঝাবুঝির ফল। তবে হিন্দু বা মুসলিম কারোর দিক থেকেই এ ধরনের ঘটনা ঘটা সমীচীন নয়।’
 
খাত্তার বলেন, ‘ব্যক্তির স্বাধীনতা মানে অন্যকে কষ্ট দেয়া নয়। তারা মুসলামান হতে পারে কিন্তু গরুর মাংস খাওয়া বন্ধ করতে হবে।’
 
এ দিকে. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লালের বক্তব্যে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, ‘মনোহরের মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কোনো অধিকার নেই।’
 
 আম আদমি পার্টির আশুতোষ এক টুইট বার্তায় বলেছেন, ‘হরিয়ানার মুখ্যমন্ত্রী সংবিধান সম্পর্কে জানেন না, তিনি শুধু পড়েছেন তার দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বই।’
 
এ দিকে, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top