গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জার্মানি

S M Ashraful Azom
জার্মানি
আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। রবিবার রাতে বাছাই পর্বের খেলায় জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানরা। সেই সুবাদে ডি-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বের টিকেট কেটেছে তারা। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে নিয়েছেন থমাস মুলার। তবে ৩ মিনিট পরই জর্জিয়াকে সমতায় ফিরিয়েছেন দলটির অধিনায়ক জাবা কানকাভা। এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় ম্যাক্স ক্রুজ গোল করলে ম্যাচটি জিতে নিতে সক্ষম হয়েছে জোয়াকিম লো’র দল। জার্মানির পাশাপাশি ডি-গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। একই রাতের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পোলিশরা। রবিবার রাতে ইউরো ২০১৬ আসরের মূল পর্বের টিকেটে কেটেছে রোমানিয়া ও আলবানিয়াও। স্বাগতিক আরমেনিয়াকে ০-৩ গোলে আলবানিয়া এবং রোমানিয়া স্বাগতিক ফোরেস আইল্যান্ডকে একই ব্যবধানে হারিয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top