সময় এসেছে সাইজীর বানী দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার

S M Ashraful Azom
দেশের অন্যতম লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। তিনি শুধু লালন সঙ্গীতশিল্পী নন, লালনকে ধারণ করেন তার মনের গভীরে। লালন সঙ্গীতের প্রতিভার গুণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করেছেন তিনি।
আগামী ১৬ অক্টোবর বাউল সাধক লালনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গান গাইবেন গুণী লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। এ বিষয়ে ফরিদা পারভিন জানান, ‘অনুষ্ঠানটি সাইজীর গান নিয়ে সাজানো হয়েছে, এজন্য আমি বাংলাভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে অনুষ্ঠানটিতে কোন কোন গান গাইবো তা এখনও বলতে পারছি না। সেটা হয়তো টেলিফোনে দর্শকদের অনুরোধের ওপর নির্ভর করছে।’
বর্তমান সময়ে দেশের প্রেক্ষাপটে লালনচর্চা সম্পর্কে তিনি বলেন, ‘দীর্ঘ দিন চুপ থাকার পর আমি এই সম্পর্কে কথা বলছি। কেননা, আমার মনে হয় এখন সময় এসেছে সাইজীর বানী তার গানের মাধ্যমে এদেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার। আর আমরা যারা অনেকদিন ধরে সাইজীকে নিয়ে চর্চা করছি তারা যদি এ ব্যাপারে এগিয়ে না আসি তাহলে নতুন প্রজন্ম জানবে কীভাবে? তাই নিজের দায়িত্ববোধ থেকেই এখন আমাদের এগিয়ে আশা উচিত। তাহলেই এদেশের তরুণ প্রজন্ম শুদ্ধভাবে সাইজীর বানীগুলো সম্পর্কে জানতে পারবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top