এস মাহমুদুল হাসান ঃ“হাত ধোয়ার অভ্যাস করি, সুস'্য সবল জীবন গড়ি” স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে সাবান উৎসব সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবান উৎসব অনুষ্ঠিত হয়।
সাবান উৎসবে স্বাস'্য সচেতনতা বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির বকশীগঞ্জ উপজেলা ব্যবস'াপক আবদুল আজিজ, শিক্ষক আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ব্র্যাক ওয়াশ কর্মসূচির পিও মোজাহিদুল ইসলাম , শিক্ষার্থী রিতু আক্তার প্রমুখ।
বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস'্য , নিরাপদ পানি ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার লক্ষে এই সাবান উৎসবের আয়োজন করা হয়।
প্রতিটি শিক্ষার্থী একটি করে সাবান নিয়ে হাত উচু করে সাবান প্রদর্শনের মধ্য দিয়ে সাবান উৎসব পালিত হয়।