রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
জাতীয় পার্টি শ্রীবরদী উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন গত রোববার বিকেলে পৌর শহরের সাতানী মহলবলার দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস'তি কমিটির আহ্বায়ক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন। তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-পৌর জাপা’র সভাপতি এ.টি.এম রায়হান রতন দাদা, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আমিনুল ইসলাম মেম্বার, সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির নেতা শহীদ জামান, সেলিম মিয়া প্রমুখ। এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলন স'লে এসে সমবেত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে সভাপতি পদে আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাকে নির্বাচিত করা হয়।