টেক্সাসের কারাগারে অনশনে ৪৬ বাংলাদেশি

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৮২ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪৬ জন টেক্সাসের কারাগারে আমরণ অনশন শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সরকার আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগের প্রতিবাদে তারা ওই অনশন করছেন বলে জানা গেছে।
 
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে—টেক্সাসের ‘এল পাসো’ কারাগারের ওই বাংলাদেশিরা বুধবার থেকে আমরণ অনশনে যান। এর আগে তারা সকলেই আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র সরকার তাদের সে আবেদন নাকচ করে দিচ্ছে কারাগারে—এমন খবর ছড়িয়ে পড়ায় বন্দিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চট্টগ্রামের ফয়েজ আহম্মেদ নামের একজনকে গত ২৫ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানোর পর এ আতঙ্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
 
আমেরিকার মানবাধিকার সংস্থা ‘ডেজিজ রাইসিং আপ অ্যান্ড মুভিং’-এর (ড্রাম) কর্মী কাজী ফৌজিয়া অনশনরত সিলেটের বিয়ানীবাজারের মাহবুবুর রহমানকে উদ্ধৃত করে বলেন—আন্দোলনকারীরা বলছেন, ‘আমাদের হারানোর কিছু নেই, আর তাই আমরা এখন আন্দোলনে!’ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের সদস্যরা হুমকি দিচ্ছে—অনশন না ভাঙলে পাঁচ থেকে দশ বছরের সাজা হবে। আমরা বলেছি—সাজা পেতে রাজি আছি, কিন্তু দেশে পাঠাবেন না।’
 
কাজী ফৌজিয়া আরো জানান—চার মাস থেকে শুরু করে বছর খানেক আগে আমেরিকায় আশ্রয় নেন ওই ৮২ জন অবৈধ অভিবাসী। মাস দুয়েক হলো—তাদের ওই আবেদন বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরো জানান, প্রেসিডেন্ট বারাক ওবামার আদেশ অনুযায়ী ২০০ মাইল রাস্তা পার হওয়া ইমিগ্রান্টদের সঙ্গে মানবিক অধিকারের বিষয়ে প্রশাসনকে বেশি যত্নশীল হতে হবে। সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা প্রায় ১২ হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তাই বিষয়টি মানবিকভাবেই নিষ্পত্তি হওয়ার কথা।
 
জানা গেছে—মানবিক কারণে আটককৃতদের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নেয়া না হয় সে জন্য যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top