ইরাকের
বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত
হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি শহরে আইএসের বৈঠকস্থলে বিমান হামলা
চালালে এরা নিহত হন। তবে নিহতদের মধ্যে জঙ্গি সংগঠনটির কথিত খলিফা আবু বকর
আল বাগদাদি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা ও হাসপাতাল সূত্রগুলো।
রবিবার
ইরাক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, আইএসের একটি বৈঠকস্থলে ও বাগদাদির
গাড়িবহরে বিমান বাহিনী হামলা চালিয়েছে ইরাকি বাহিনী। বৈঠকে যোগ দিতে
গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন বাগদাদি। হামলার পর বাগদাদিকে গাড়ি বহর থেকে সরিয়ে
নিয়ে যাওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্র বাহিনী এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

