ঢাকার বাইরে সার্কিট বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রীর আগ্রহ

S M Ashraful Azom
‘‘ঢাকার বাইরে পুনরায় সার্কিট বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। তবে এজন্য আদালত ভবন, আইনজীবী ও বিচারক নিয়োগ দরকার হবে।’’
 
রবিবার রাতে যশোর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা জাজশীপের উদ্যোগে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন।
 
আগামী বছরের জানুয়ারি মাসে নতুন বিচারক নিয়োগের ব্যাপারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিচারকরা রাজি হলে আগামী বছরের মাঝামাঝি সময় সার্কিট বেঞ্চ করা যেতে পারে।
 
চট্রগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বক্তব্যটি সঠিক নয় মন্তব্য করে প্রধান এ বিচারপতি বলেন, ‘চট্রগ্রামে করা হলে যশোরেও অবশ্যই হবে।’
 
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলার সিভিল সার্জন শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমীন, পুলিশ সুপার আনিসুর রহমান, জিপি শামীম সোহেল, পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম পিটু, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক আবু মোর্তজা বক্তব্য রাখেন।
 
এতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রেজিস্টার আবু সৈয়দ দিলদার হোসেন, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা ও অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজসহ জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top