বিরোধিরা আন্দোলন করে কোন কাজ হয়নি
বলেই গুপ্তহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রবিবার সকালে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত
সম্মেলন প্রস্তুুতি কমিটির সমাবেশে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ বলেছেন, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো
তারাই বিদেশিদের হত্যা করেছে।
বাণিজ্যমন্ত্রী
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, যখন তারা দেখলো আন্দোলন করে কোনো কাজ
হয়নি তখন গুপ্তহত্যা করে আন্তর্জাতিক বিশ্বে দেশের সুমান ক্ষুন্ন করতে চায়।
বিভিন্ন দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে ঠিক তখন তারা
বাংলাদেশের ক্ষতি করতে চায়।
কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য ইউনুছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি
শক্তিশালী ও সক্রিয়।
তিনি
বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে
রয়েছে। মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে এবং শিক্ষার হার বেড়েছে। এর আগে তিনি
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।
এ
সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল
মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ
মনিরুজ্জামান মনির, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ ও বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল হোসেন
বিপ্লব।
সভায় আবু সায়েমকে আহ্বায়ক, আবিদুল আলমকে ও মুজাহিরুল ইসলাম তুহিনকে যুগ্ম আহ্বায়ক করে ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।

