জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও ইতালির চেজার তাভেল্লা হত্যার তদন্তে অগ্রগতি দেখতে চান বিদেশি কূটনীতিকরা।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নিজেরা দফায় দফায় বসছেন ও আলোচনা করছেন দুই বিদেশি হত্যার পরবর্তী পরিস্থিতি নিয়ে। প্রায় সোয়া দুই লাখ বিদেশি নাগরিকের নিরাপদ ও স্বাভাবিক অবস্থান, জীবন-যাপন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন তারা।
গতকাল রবিবার সকালে ইউরোপীয় দেশভুক্ত প্রায় দশ জন রাষ্ট্রদূত দু’ঘন্টা বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কূটনীতিকরা দুই বিদেশি হত্যার তদন্ত অগ্রগতি নিয়ে কথা বলেন। দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় কিংবা প্রকৃত অপরাধীরা এখনো আটক না হওয়ায় কূটনীতিকরা প্রশ্ন তোলেন। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে তদন্ত হচ্ছে, প্রকৃত সত্য বেরিয়ে আসবে, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে– এমন মন্তব্যও করেন কেউ কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলা যায়। তবে দুটি হত্যার তদন্ত অগ্রগতি হওয়া বাঞ্ছনীয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার ও কূটনৈতিক কোরের ডিন, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।