শ্রীবরদীতে নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ভূক্তির দাবিতে আলোচনা সভা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
শ্রীবরদীতে নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ভূক্তের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর বিকালে শ্রীবরদী পৌর শহরস'্য শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপসি'ত ছিলেন, শেরপুর জেলা নন এমপিও ভূক্ত কমিটির যুগ্ম আহবায়ক মো. আমজাদ হোসেন। এছাড়াও উপসি'ত ছিলেন, শ্রীবরদী উপজেলার নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-কর্মচারীগণ। আলোচনা সভায় নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানের এমপিও ভূক্ত করার লক্ষ্যে বক্তব্য রাখেন কাকিলাকুড়া মালেকুননেছা হযরত আলী কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, হালগড়া বিএম কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, হাঁসধরা হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সাজু, রাণীশিমূল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় রাণীশিমূল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমার প্রতিষ্ঠানটি ১৯৯৫ ইং সালে স'াপিত, ২০০০ইং সালে পাঠদান, ২০০৩ইং এ স্বীকৃতি, পাবলিক পরীক্ষার ফলাফল শতভাগ এবং নির্বাচনে মাননীয় সংসদ সদস্যরা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন- এমপি ভূক্তি না হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক-কর্মচারীগণ অতি মানবতার সাথে জীবন যাপন করছেন। জাতির জনক বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন হয়তোবা আজ উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এত কষ্ট করে জীবন যাপন করতে হতো না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top