বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উত্সব শুরু ২৭ নভেম্বর

S M Ashraful Azom
চতুর্থবারের মত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উত্সবের পর্দা উঠতে যাচ্ছে। এবারো পাঁচদিনব্যাপী এই উত্সব অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। সূচনা হবে ২৭ নভেম্বর। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতনামা সব পণ্ডিত ও ওস্তাদরা এই আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন। এবারের উত্সব উত্সর্গ করা হবে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীকে। গেল বছর এ উত্সবমঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
অনুষ্ঠানস্থলে প্রবেশের দ্বার আয়োজনের তৃতীয় দিন থেকে আটকে যাবে রাত ১টায়। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নিবন্ধনের কাজ শুরু হবে। তবে এবার পুরো মাস জুড়ে নয়, অল্প সময়ের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, খিলক্ষেতের বেঙ্গল সেন্টার, বনানীর ‘লখনৌ’, উত্তরার কুশল সেন্টার ও কাওরানবাজারের ‘ডেইলি স্টার’ ভবনের ডেইলি স্টার-বেঙ্গল আর্ট্স প্রিসিঙ্কটে বিনামূল্যে নিবন্ধন করা যাবে। যারা অনলাইনে নিবন্ধন না করে অনুষ্ঠানস্থলে গিয়ে নিবন্ধন করেন, তারা এবার সেই সুযোগটি পাচ্ছেন না। অনলাইন নিবন্ধন করেই এবারের অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নানা ভিন্নতা রয়েছে এবারের আয়োজন। গেলো তিন বছরের সাফল্যের প্রতীকটিও বদলে ফেলা হলো। নতুন লোগোতে উত্সবটি আরো তাত্পর্যময় হবে বলেই আশা করছেন আয়োজকরা।
 
গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ‘মাছরাঙা’ টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মোনায়েম, রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ ও স্কয়ার বিপণন প্রধান সাঈদ মালিক। আয়োজন প্রেক্ষাপট ও বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
 
এবারে প্রধান আর্কষণ হিসেবে থাকছেন ওস্তাদ জাকির হোসেন। আরো থাকছেন জয়াপ্রদা রামমূর্তি (বাঁশি), বালমুরালীকৃষ্ণ (কণ্ঠ), রনু মজুমদার (বাঁশি), শোভা মুডগাল (কণ্ঠে খেয়াল), সাদলিকার (কণ্ঠ), ওয়াসিফউদ্দিন ডাগর (কণ্ঠ)। এন রাজমের নেতৃত্বে ভারতের কর্ণাটকি ঘরানার তিন প্রজন্মের বেহালা শিল্পীরা থাকছেন। কুচিপুডি নৃত্য পরিবেশন করবেন শিল্পী দম্পতি রাজা ও রাধা রেড্ডি। সেতারে আসছেন বাংলাদেশের প্রবাদপ্রতীম সেতারিয়া ওস্তাদ বিলায়েত খাঁ-এর ভ্রাতুষ্পুত্র এরশাদ ও সুজাত খান। উত্সবে নতুন সংযোজন সরস্বতী বীণা। এটি বাজিয়ে শোনাবেন জয়ন্তী কুমারেশ। এস াজে থাকবছেন শুভায়ু সেন মজুমদার। আরো আসছেন বম্বে জয়শ্রী, আলারমেল ভাল্লি, পণেশ ও কুমারেশ রাজাগোপালন। মৃদঙ্গ শিল্পী কড়াইকুডি মানি আসবেন তার দলের সঙ্গে। এবারের আসরেও আসছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী, সুরেশ তালওয়ালকার, উল্লাস কশলকার, তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও ওস্তাদ রশিদ খান। আরো থাকছেন রাহুল শর্মা, কৌশিকা চক্রবর্তী, উদয়া খাওয়ালকার ও সামিহান কশলকার। সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে তবলায় থাকছেন ফাহমিদা নাজনীন ও মোহম্মদ ভুবন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top