কুড়িগ্রামের রাজিবপুরে ধর্ষনের দায়ে এক যুবক গ্রেফতার

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ


কুড়িগ্রামের রাজিবপুরে ধর্ষনের দায়ে এক যুবককে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। রোববার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে পুলিশ ধর্ষিতাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ধর্ষিতার বাবা  ফয়জাল হক বাদী হয়ে শনিবার রাতে থানায় একটি অভিযোগ করেন। পরে রাতেই পুলিশ ধর্ষক মতিউর রহমান(১৯)কে গ্রেফতার করে।
এলাকাবাসী জানায়, রাজিবপুর উপজেলার দক্ষিন মরিচা কান্দি গ্রামের এন্তাজ আলীর পুত্র  মতিউর রহমান পাশ্ববর্তী চর রাজিবপুর মাঠপাড়া গ্রামের ফয়জাল হকের কন্যা শারমিন আক্তার(১৫)কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এ ঘটনা মেয়েটি তার পরিবারের লোকজনকে জানালে পারিবারিকভাবে তা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে মেয়েটির বাবা রাজিবপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মতিউর রহমানকে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর মেয়েটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top