রাজা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কুড়িগ্রামের কচাকাটায় মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

জাতীয় পার্টির নেতা ও আগামী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান প্রার্থী আতিকুর রহমান রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাঁকাটা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেদার ইউপি জাতীয়পার্টির আহ্বায়ক আজিজার রহমান বাচ্চু, কেদার ইউপি চেয়ারম্যান আখমওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল সরকার ও নিহত রাজার ছোট ভাই আজিজুর রহমান রানা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য গত ৭ অক্টোর রাত ১১টার দিকে গাবতলা বাজার থেকে মাদারগঞ্জে বাড়ি যাওয়ার পথে জোড়া দিঘী নামক স'ানে খুন হয় আতিকুর রহমান রাজা। দুর্বৃত্তরা তাকে হাত-পায়ের রগ কেটে ও শ্বাস রোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত আতিকুর কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই। সে গত নির্বাচনে বল্লভের খাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছিলেন।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top