জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষি পুনবার্সন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। এসময় উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যবৃন্দরা উপসি'ত ছিলেন।
সভা থেকে জানা যায়, সম্প্রতি বয়ে যাওয়া দু’দফা বন্যায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৮৪০ হেক্টর জমির রোপা আমন ও ২০০ হেক্টর জমির মরিচ ও সবজি ক্ষেত বিনষ্ট হয়ে যায়। এতে প্রায় ২০ হাজার কৃষকের প্রায় ২১ কোটি টাকা ফসলের ক্ষতি হয়।
তাই ক্ষতিগ্রস' ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার কৃষি পুনর্বাসনের ব্যবস'া নিয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এবার উপজেলার ২ হাজার ৯২০ জন কৃষককে গম, সরিষা ও ভুট্টা বীজ এবং প্রত্যেককে ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।