অনলাইনে শিশুর নিরাপত্তা নিয়ে সেমিনার

S M Ashraful Azom
অনলাইনে শিশুদের নিরাপত্তা অরক্ষিত হওয়ায় প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এটি রোধ করতে পরিবারের পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। শনিবার ‘এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম -২০১৫’র প্রথম সেশনে অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা জানান।

ইন্টারনেট সোসাইটির বৈশ্বিক কর্মসূচীর অংশ হিসেবে ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টার দিনব্যাপী এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে। অনুষ্ঠানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গুগুল ডেভেলপার গ্রুপের কমিউনিটি ম্যানেজার ও প্রথম আলো’র অ্যাসিসটেন্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন) জাভেদ সুলতান পিয়াস।

জাভেদ সুলতান শিশুদের অনলাইন ব্যবহারে পরিবারকে আরও বেশি সচেতন হতে এবং তারা যেনো শিক্ষামূলক কনটেন্ট ব্যবহার করে সেদিকে নজর দেয়ার কথা বলেন।

এছাড়াও প্যানেলে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির চেয়ারপার্সন লুনা সামছুদ্দোহা, এটুআই’য়ের লোকাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সুপর্ণা রায়, সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার (চিলড্রেন প্রটেকশন সেক্টর) লাইলা করিম বক্তব্য রাখেন। সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের রবিউল আলম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top