স্মার্ট ডিভাইসের যুগে এক্সিকিউটিভ ও
শিক্ষার্থীরা নিজেদের চলার পথকে সহজ করতে মোবাইল ডিভাইস এবং ট্যাবলেটের উপর
নির্ভরশীল হয়ে পড়ছেন। তাদের জন্যই এবার দাম কমলো স্যামসাং গ্যালাক্সি
ট্যাবের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্যালাক্সি ট্যাব এস ৮.৪
সিরিজের জন্য প্রোমোশনাল মূল্য ঘোষণা করা হয়েছে। গ্রাহকরা এখন থেকে
প্রতিমাসে ২ হাজার ৯৯২ টাকায় কিস্তিতে ডিভাইসটি কিনতে পারবে।
এ
ছাড়াও স্যামসাং ট্যাবলেটের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে, 'ট্যাব
৩ভি', 'ট্যাব ৪' এবং 'ট্যাব ই' সিরিজের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত
মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে জানানো হয়, ৪৪ হাজার ৯০০ টাকার পরিবর্তে স্যামসাং ট্যাব এস ৮.৪
এখন ৩৫ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। ০% ইন্টারেস্টে ডিভাইসটি ১২ মাসের
সহজ কিস্তিতে কেনা যাবে। এই অফারের আওতায়, গ্রাহকরা মাত্র ২ হাজার ৯৯২
টাকার মাসিক কিস্তিতে ডিভাইসটি কিনতে পারবেন।
স্যামসাং
ট্যাব এস ৮.৪ মডেলের সুপার অ্যামোলেড এইচডি ডিসপ্লের মাধ্যমে গ্রাহকেরা
আরো বেশি উপভোগ করবে ভিডিও। ট্যাবলেটটির ডিসপ্লের গাঢ় রং এবং ডিপ
কন্ট্রাস্ট গ্রাহককে দেবে শ্রেণীভুক্ত অন্যান্য ট্যাবের তুলনায় চমৎকার
দেখার অভিজ্ঞতা। সুপার স্লিম (৬ মিলিমিটার) এবং সুপার লাইট ডিজাইন
ডিভাইসটিকে আকর্ষণীয় এবং প্রিমিয়াম লুক দিয়েছে। এ ছাড়াও ডিভাইসটির ফিঙ্গার
প্রিন্ট স্ক্যানার এবং মাল্টি ইউজার মোড নিরাপত্তার ক্ষেত্রে
অপ্রতিদ্বন্দ্বি করে তুলেছে ডিভাইসটিকে।
এ
ছাড়াও স্যামসাং 'ট্যাব ৩ভি', 'ট্যাব ৪' এবং 'ট্যাব ই' মডেলের ক্ষেত্রে
সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড় থাকছে। সেখানে গ্রাহকরা
নিশ্চিত ১ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন।

