বকশীগঞ্জে বাঘাডুবি মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
আফজাল শরীফ ঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসার নবনির্মিত শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ভবনটির উদ্বোধন করেন।
উক্ত ভবন উদ্বোধনকালে সমাজ সেবক হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, মাদ্রাসার সুুপার আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ, শহিদুর রহমান মাস্টার, উপসি'ত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে দু’কক্ষ বিশিষ্ট শ্রেণি কক্ষের নির্মাণ করা হয়।
এসময় স'ানীয় এলাকাবাসী, অভিভাবক , গন্যমান্য ব্যক্তি উপসি'ত ছিলেন।
ভবন উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও অন্যান্য অতিথিরা মাদ্রাসার জরাজীর্ণ টিনসেড ঘর পরিদর্শন করে তা শিগগিরই মেরামত করার প্রতিশ্রুতি দেন।
অপরদিকে ওইদিন  বেলা ১১ টায় পৌর এলাকার নামাপাড়া আবদুস ছামাদ খান হাফিজিয়া মাদ্রাসায় মসজিদ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
মসজিদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ব্যবসায়ী হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রকৌশলী মনির হাসেন, উক্ত মাদ্রাসার মোহতামিম মুফতি মোহাম্মদ আলী প্রমুখ উপসি'ত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top