লড়াই করে হারল বাংলাদেশ নারী দল

S M Ashraful Azom
বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জয় পেয়েছে পাকিস্তান। করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২১৪ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল পাকিস্তান।
বিসমাহ মারুফের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এক বল বাকি থাকতে অলআউট হয়েও ২১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয় ১৯৪ রান করেই শেষ হয় বাংলাদেশ ইনিংস।
বাংলাদেশ ইনিংসের শুরুতেই শামীমা সুলতানার ২৪, ফারজানা হকের ২৬ রানের ওপর ভর করে জয়ের সম্ভাবনা দিয়ে শুরু করে সফরকারীরা। ৩ উইকেটে ১০৪ রানও করে ফেলে তারা। কিন্তু এরপরই সালমা খাতুন, রিতু মণি ও ফাহিমা খাতুন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে অতিথিরা।
এরপরও চেষ্টা করেছিলেন রুমানা-জাহানারা আলম। দলীয় ১৯০ রানে ফিরে যাওয়ার আগে ৭০ রানের চমৎকার এক ইনিংস খেলেন রুমানা।
পাকিস্তানের আনাম আমিন ২৫ রানে ৩ উইকেট তুলে নেন।
স্বাগতিকরা তাদের ইনিংসের শুরুতে অবশ্য অতটা দাপট দেখাতে পারেননি। ৩৮ রানের মধ্যে উদ্বোধনী দুজনকেই হারায় তারা। এর মধ্যে জাভেরিয়া ২১ ও সিদরা করেন ১২ রান।
বিসমাহ মারুফের অসাধারণ নৈপুণ্যে দুইশ’ র বাধা পেরিয়ে যায় পাকিস্তান। তবে মাত্র ৮ রানের জন্য শতক অধরা থেকে যায় তার। ১২৮ বলে খেলা ৯২ রানের ইনিংসটি ৮টি চারে সাজান তিনি।
এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ খেলাটি আগামী মঙ্গলবার করাচিতে হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top