রাশিয়ার ভর্নেজ শহরে দুইদিন মাটির নিচে চাপা থাকার পর উদ্ধার করা হল গর্ভবতী কুকুর বেলকাকে। ভেদিম রুস্তম নামের এক পথচারির কল্যাণে রক্ষা পায় সে।
নিউ ইয়র্ক ডেইলি নিউজে প্রকাশিত এক সংবাদে জানা যায়, বেলকার মৃদু চিৎকার শুনতে পেয়ে থেমে যায় রুস্তম। প্রথমে সে বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু কিছুক্ষনই পরই সে বুঝতে পারে এবং দায়িত্বরত ব্যক্তিদের ডাক দিয়ে বিষয়টি জানায়। কিন্তু তারা কুকুরটিকে রক্ষা করতে অপারগতা প্রকাশ করেন। ফলে রুস্তম নিজেই শুরু করে বেলকাকে উদ্ধারের কাজ।
কুকুরটিকে উদ্ধারের অসাধারণ দৃশ্যটি মোবাইলে রেকর্ড করে রাখে রুস্তম এবং ফেসবুকে শেয়ার করে। ২৪ সেপ্টেম্বর শেয়ার করা ভিডিওটি এরই মধ্যে ২০ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীরা দেখেছে। ভিডিওটিতে দেখা যায়, দুইদিনের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে কুকুরটি খুশিতে লেজ নাড়তে থাকে্।
গত ১৮ সেপ্টেম্বর রাস্তার পাশে খুড়ে রাখা একটি গর্তে পড়ে যায় বেলকা। এ সময় কর্মিরা গর্তটি মাটি দিয়ে ভরাট করে দেয়। কিন্তু তারা জানত না, গর্তের মধ্যে কুকুরটি রয়েছে। এনডিটিভি।

