বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও সালমান খান। বলতে গেলে সারাবছরই বলিউডপাড়া দাঁপিয়ে বেড়ান খানেরা। আর তার জন্য কঠোর পরিশ্রমও করতে হয় তাদের। পাশাপাশি চলে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাও।
আর তারই ধারাবাহিকতায় হয়তো এবারও আমিরকে টেক্কা দিতে চলেছেন সালমান! একদিকে ‘দঙ্গল’ ছবির জন্য ওজন বাড়িয়ে ৯৫ কেজি করে জোর কদমে নিজেকে তৈরি করছেন মিস্টার পারফেকশনিস্ট। সিনেপর্দায় কুস্তিগির ফোগট সাজতেই এতো কসরত করছেন আমির। অন্যদিকে এবার একই কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সালমানও।
হরিয়ানার এক পালোয়ানের চরিত্রে এবার দেখা যাবে তাকে। আর সেই পালোয়ান সাজতেই নিয়মিত নিচ্ছেন কুস্তির প্রশিক্ষণ। এরইমধ্যে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই শুরু হয়েছে বলিউডপাড়ায় চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছে আমিরকে টক্কর দিতে যাচ্ছেন সালমান।
জানা গেছে, ‘লারেন স্টোভ্যালের কাছে প্রতিদিন চার ঘণ্টা করে কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন দাবাং খান। সেই সঙ্গে খাদ্য তালিকায় বাড়িয়ে দিয়েছেন ক্যালোরির পরিমাণও।
আলী আব্বাসের পরবর্তী ছবি ‘সুলতান’-এ এবারও ক্যামেরায় বন্দি হতে যাচ্ছে এক রিয়েল লাইফ হিরোর কাহিনি। আর সেই রিয়েল লাইভ হিরোর ভূমিকায় দেখা যাবে দাবাং খানকে।

