ফিলিস্তিতের
গাজার খান ইউনিস শহরে ১৩ ও ১৫ বছরের দুই শিশুকে গুলি করে হত্যা করেছে
ইসরাইলি বাহিনী। ইসরাইল সীমান্তে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে ৬ জনকে
হত্যা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই দুজন বালক নিহত হল।
ফিলিস্তিনের
স্বস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ১৩
বছর বয়সী মারওয়ান বারবাখ ও ১৫ বছরের ওমর ওথমানকে হত্যা করেছে ইসরাইলি
বাহিনী। অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত ২০ জন ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি
হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নয় জন ও পশ্চিম তীর এবং পূর্ব
জেরুজালেমে ১১ জন।

