নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

S M Ashraful Azom
 সিংড়ায়
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সামসুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়নের ভগাবসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুল একই গ্রামের মজের আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, জমি নিয়ে সামসুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল।  এরই জের ধরে শনিবার দুপুরে সাইফুলকে তার চাচাত ভাই রুহুল আমিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
 
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ এখনো পুলিশ হেফাজতে আসেনি। অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top