নতুন
একটি ব্যাংক চায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী। এ জন্য এ দুই বাহিনী সম্প্রতি
যৌথভাবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছে।
চিঠিতে
বলা হয়েছে—মেরিটাইম ব্যাংক নামের ব্যাংকের অনুমোদন দেয়া হলে দুই বাহিনী
এবং এর সদস্যদের আর্থিক লেনদেন ও সেবা সহজ হবে। আর প্রধানমন্ত্রী অনুমোদন
দিলেই সব ধরনের বিধি-বিধান মেনে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হবে।
জানা
গেছে—বাংলাদেশ নৌ বাহিনীর বাণিজ্যিক উদ্যোগ নৌ-কল্যাণ ফাউন্ডেশনের
মেরিটাইম ব্যাংকের লাইসেন্স চেয়েছে। আর এ উদ্যোগের সঙ্গে সম্মতি দিয়েছে
বাংলাদেশ বিমান বাহিনী। অনুমোদন পেলে দুই বাহিনী যৌথভাবে এ ব্যাংক পরিচালনা
করবে।

