বলিউডের
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালান। অভিনয়ের শুরু থেকেই একের পর এক
আলোচনায় এসেছেন বিভিন্ন কারণে। আর অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে করে
নিজের অভিনয় প্রতিভাকে কাজে লাগিয়ে টিকে আছেন বলিউড চলচ্চিত্র
ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি হলিউডের একটি শাড়ির প্রতিষ্ঠানের ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বিদ্যা।
এই
প্রথম বলিউডের প্রতিভাবান এই অভিনয়শিল্পী কোনো পণ্যের ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে যাচ্ছেন। আর এ প্রসঙ্গে বিদ্যা জানান, ‘মূলত
অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেই আমি বেশি স্বাচ্ছন্দবোধ করি। তবে শাড়ির
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবো ভাবতেই ভালো লাগছে। আর আমার সবচেয়ে
পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে। তাই অন্যান্য
পোশাকের পাশাপাশি আমি সব সময়ই শাড়ি ব্যবহার করি। আর আমার ভক্তরা মনে করেন
শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগে।’
বলিউডে
পারিশ্রমিকের বিচারে এখন বিদ্যা প্রথম সারিতে নেই। ছবি প্রতি সর্বোচ্চ নয়
থেকে এগারো কোটি টাকা পান। কিন্তু সেক্ষেত্রে শুধু শাড়ির ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেই তিনি পাবেন ১৩ কোটি টাকা!

