শ্রীবরদীর সাবেক এম.পি খন্দকার খুররম অসুস্থ্, সবার কাছে দোয়া প্রার্থনা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ

শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাবেক সংসদ সদস্য ও বর্ষিয়ান রাজনৈতিক খন্দকার মুহম্মদ খুররম গুরুতর অসুস'। দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান- হয়ে শেরপুরের নিজ বাসায় চিকিৎসাধীন থাকাবস'ায় শারীরিক অবস'া অবনতি ঘটিলে ১ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইব্রাহিম কার্ডিয়াতে ভর্তি হলে রোগ শনাক্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ জাহাঙ্গীর কবিরের অধীনে এখনও চিকিৎসাধীন আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস'া বিবেচনানুযায়ী যে কোন দিন অপেন হার্ট সার্জারী করা হবে। এই সংবাদে তাহার নির্বাচনী এলাকার সর্বস-রের জনসাধারণের মাঝে দুঃখ-বেদনা পরিলক্ষিত হয়েছে এবং ৯ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদে সৃষ্টি কর্তার আশু কৃপা কামনায় দোয়া পাঠ করা হয়েছে। মূমুর্ষ অবস'ায় প্রতিবেদককে তিনি জানান-তাহার নির্বাচনী এলাকায় অনেক অসমাপ্ত কাজ রয়েছে। সৃষ্টি কর্তা রোগমুক্তি করিলে উক্ত কাজ সমূহ সমাপ্ত করতে পারলে তার মৃত্যু সার্থক হবে। তার পরিবারের পক্ষ হতে দল মত নির্বিশেষে সকলের নিকট রোগমুক্তির নিমিত্তে আন-রিক দোয়া কামনা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top