রায়পুরে গাঁজা বাবা আটক

S M Ashraful Azom
জেলার রায়পুরে জয়নাল প্রকাশ গাঁজা বাবা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের মিস্ত্রী বাড়ি থেকে সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আটক একই এলাকার মৃত ফজর আলীর ছেলে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, জয়নাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার গাঁজা কিনে এনে রায়পুরে পাইকারি বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। জয়নাল প্রকাশের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top