মারাঠি চলচ্চিত্র উত্সব মাতাবেন সানি লিওন

S M Ashraful Azom
সানি লিওন
বলিউডে তার অভিষেক হয়েছে কয়েক বছর হয়ে গেছে। আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে এখন নিজের একটি অবস্থান করেছেন তিনি। এবার আন্তর্জাতিক মারাঠি চলচ্চিত্র উত্সক মাতাবেন তিনি। বলা হচ্ছেন সানি লিওনের কথা। 
 
চলচ্চিত্র উত্সবে মুক্তমঞ্চে সানির নাচের তালে মাতবেন দর্শকরা। সমুদ্রে ভাসমান জাহাজে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে। অনুষ্ঠানে সানির সঙ্গে ঊর্মিলা মাতন্ডকর এবং ইশা কোপিকরকেও দেখা যাবে একই মঞ্চে।
 
চলচ্চিত্র উত্সবের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন,  এই প্রথমবার এই উত্সবের মঞ্চে পারফর্ম করবেন সানি লিওন। আর এবছর আমাদের থিম ‘মারাঠি ইন বলিউড’। তাই বলিউডের অনেক তারকাই এবার এই অনুষ্ঠানে আসবেন।
 
শোনা গিয়েছিল, বলিউডের পর মারাঠি ছবিতেও অভিনয় করবেন সানি। তবে নায়িকার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ছবির বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top