বিপিএলে আমিরসহ ৫২ পাকিস্তানি ক্রিকেটার

S M Ashraful Azom
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানো মোহাম্মদ আমির সহ ৫২ জন পাকিস্তানি খেলোয়াড় রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিদেশি খেলোয়াড়ের তালিকায়। নিষেধাজ্ঞা কাটিয়ে মাত্রই গত সেপ্টেম্বর প্রতিভাবান ফাস্ট বোলার ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন।


আমির ছাড়াও মিসবাহ-উল-হক, ইউনুস খান, মোহাম্মদ হাফিজসহ মোট ৫২ জন পাকিস্তানি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপিএলের বিদেশি খেলোয়াড়ের তালিকায়। সামিত প্যাটেল, পল কলিংউড, রবি বোপারাদের মতো ইংল্যান্ডের খেলোয়াড় আছেন ৪৮ জন। শ্রীলঙ্কা থেকে ২৫, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩, জিম্বাবুয়ে থেকে পাঁচ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চার, নিউজিল্যান্ড থেকে দুই ও সহযোগী দেশগুলো থেকে ১৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন বিপিএলের বিদেশি খেলোয়াড়ের তালিকায়।

এবারের মৌসুমে দুই পদ্ধতিতে গড়া হবে বিপিএলের ছয়টি দল। প্রথম পদ্ধতিতে বিসিবির তালিকাভুক্ত খেলোয়াড়দের দলে নেওয়া হবে। ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এক ড্র থেকে প্রাথমিকভাবে দল গড়বে বিপিএলের ছয়টি ফ্রাঞ্চাইজ। এই খেলোয়াড়রা অর্থ পাবেন সরাসরি বিসিবির কাছ থেকে। দ্বিতীয় পদ্ধতিতে বিপিএলের দলগুলো নিজেরাই যোগাযোগ করতে পারবে খেলোয়াড়দের সঙ্গে। সে ক্ষেত্রে তাঁদের অর্থ পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইজগুলোকেই। প্রতিটা দলে থাকতে পারবে সাতজন বিদেশি খেলোয়াড়। আর প্রতি ম্যাচে মাঠে নামতে পারবেন চারজন। আগামী ২৪ নভেম্বর শুরু হবে এই জমজমাট আসর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top