দেওয়ানগঞ্জ বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

G M Fatiul Hafiz Babu


    
                                                                                       জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের ১৬ তম মৃত্যু বার্ষিকী রোববার পালিত হয়েছে। আবদুর রাজ্জাকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়াও দুপুরে মিলাদ-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ , সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ সাদা, পৌর বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু, একেএম মুসা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম বাতি, মনিরুল ইসলাম সহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এছাড়াও বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের কবর জিয়ারত করেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top