আমেরিকা-ইংল্যান্ড নিজ দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: ইনু

S M Ashraful Azom
হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমেরিকা ও ইংল্যান্ড তো তাদের নিজের দেশের মানুষেরই নিরাপত্তা দিতে পারে না। তারা আবার কাকে সতর্ক করে। তারা সতর্ক করুক আর যাই করুক, আমরা দেশে-বিদেশিদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ  চেষ্টা করবো।’
 
কুষ্টিয়ার মিরপুরে সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জঙ্গির পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি পোষে তাদের সঙ্গে দোস্তির বদঅভ্যাস ত্যাগ করতে পারেননি। তার মুখে গণতন্ত্রের কথা মানায় না।’ জঙ্গিদের সঙ্গে দোস্তি ত্যাগ করলেই খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে বলে মন্তব্য করেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top