সিরিয়ায় 'বিমান হামলা শুরু করেছে' রাশিয়া

S M Ashraful Azom
রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সিরিয়ায় সামরিক অভিযান অনুমোদন করার পর দেশটির যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা সিএনএনকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
 
ওই কর্মকর্তা জানান, সিরিয়ার পশ্চিমাঞ্চলের হোমস শহরে এই হামলা চলানো হয়। হামলার আগে ওয়াশিংটনকে এ ব্যপারে জানানো হয় বলেও তিনি জানান। এর আগে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন আসাদ।
 
অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, এসপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো আইএসের বিভিন্ন লক্ষবস্তুতে হামলা চালায়।
 
পাঁচ ঘণ্টার ওই অভিযানে ছয়টি ফাইটার জেট অংশ নেয়। এতে আইএসের একটি ক্যাম্প ধ্বংস করা হয় বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানিয়েছেন। জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো এই হামলা চালালো দেশটি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top