মিষ্টি বিতরণ বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজে এসএসসি কেন্দ্র অনুমোদন

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবুঃ
বকশীগঞ্জ উপজেলার সনামধন্য বিদ্যাপিট চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল কলেজে ২০১৬ সালের এসএসসি (সাধারণ শাখা) পরীক্ষা কেন্দ্র অনুমোদন পেয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এ কলেজে এসএসসি কেন্দ্র অনুমোদন দিয়েছে। এসএসসি কেন্দ্র কোড নং- ৫২৩। চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজে এসএসসি কেন্দ্র অনুমোদন পাওয়ায় স'ানীয় অভিভাবক মহল, শিক্ষার্থী সহ বিজ্ঞমহল এটিকে ইতিবাচক মনে করছেন।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এক ধরণের খুশির আমেজ বিরাজ করছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। অনেকেই খুশির খবরে মিষ্টি বিতরণ করেছেন। বর্তমানে জেএসসি, এসএসসি  (ভোকেশনাল) , এসএসসি (বিএম), এসএসসি (উন্মুক্ত), এইচএসসি (উন্মুক্ত) ও টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কেন্দ্র রয়েছে এ স্কুল এন্ড কলেজটিতে।
জানা গেছে, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের আপ্রাণ চেষ্টায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ জেলার গন্ডি পেরিয়ে বিভাগীয় শহরে সুনাম ছড়িয়ে পড়ছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এ প্রতিষ্ঠানে এসএসসি কেন্দ্র অনুমোদন দিয়েছে। কেন্দ্র অনুমোদন দেয়ায় ২০১৬ সাল থেকে এই কলেজে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতার কারণেই এই প্রতিষ্ঠানে এসএসসি কেন্দ্র অনুমোদন দিয়েছে শিক্ষাবোর্ড। তবে কুচক্রিমহলের ষড়যন্ত্র না থাকলে এ প্রতিষ্ঠানটির সুনাম আরও বাড়তো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top