মৃত্যুদণ্ড বিলোপে জাতিসংঘের মানবাধিকার সংস্থার আহ্বান

S M Ashraful Azom
সার্বিকভাবে মৃত্যুদণ্ড বিলোপের জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
 
সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমরা অনেকদিন থেকেই সতর্ক করেছি যে, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত হবে না। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় না থাকায় বিভিন্ন সময়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও একই ধরনের উদ্বেগ জানিয়েছে মৃত্যুদণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে এমনকি গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ। সার্বিকভাবে মৃত্যুদণ্ড বিলোপ করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আমরা আবারো আহ্বান জানাচ্ছি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top