আবার স্নায়ুযুদ্ধের দিকে যাচ্ছে বিশ্ব

S M Ashraful Azom
সিরিয়ার আকাশে মঙ্গলবার তুরস্কের সেনাবাহিনী একটি রুশ যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দেয়ার পর গতকাল বুধবার প্রকাশ্যেই তুরস্কের পাশে দাঁড়িয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত অর্ধ শতাব্দীতে এই প্রথম কোনো রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামাল ন্যাটো জোটের কোনো দেশ। খুব স্পষ্ট করেই ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ জানিয়ে দিয়েছেন, জোটের সবগুলো দেশই তুরস্কের পাশে রয়েছে। তবে উত্তেজনা যত তাড়াতাড়ি কমানো যায়, ততই ভাল। তবে উত্তেজনা বাড়ছে তার প্রমাণ গতকাল রাশিয়ায় তুর্কি দূতাবাসে হামলা। যদিও হামলায় কেউ হতাহত হয়নি। রাশিয়া তুরস্ক সফরে নাগরিকদের সতর্ক করে দিয়েছে। উল্লেখ্য, ১৯৫০ সালের পর এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ রুশ যুদ্ধবিমানের উপর হামলা চালাল। তাই ‘পরিণতি’ ঠিক কী হতে চলেছে, তা নিয়ে আশঙ্কার ছায়া ঘনাচ্ছে পশ্চিমা দুনিয়ায়। বিশ্লেষকরা মনে করছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধের আমলের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top