সেবা ডেস্ক: নামটা ‘কদবেল’ হলেও কদবেল দেখতে মোটেও কদাকার নয়। সৌন্দর্যের পাশাপাশি কদবেল স্বাদেও অতুলনীয়। কাঁচা কিংবা পাকা কদবেলের ভর্তার কথা মনে হলে এখনও যে কারও জিভে জল চলে আসতে বাধ্য।
কদবেলে আছে কাঁঠাল ও পেয়ারার প্রায় সমান খাদ্যশক্তি। যা আপনার শরীরের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণে সক্ষম। কদবেলে রয়েছে খনিজপদার্থ, খাদ্যশক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন-বি ও সি ইত্যাদি।
যাদের মুখের ব্রণ সহজে সারে না, তাঁরা কাঁচা কদবেলের রস মুখে মাখতে পারেন। এতে ব্রণ ও মেছতা উভয় ক্ষেত্রেই উপকার পাবেন।
কদবেল খেলে কোষ্ঠকাঠিন্য ও আমাশয় দূর হয়। এক্ষেত্রে কদবেলের ফুল শুকিয়ে নিয়ে পাউডার বানিয়ে বোতলে সংরক্ষণ করতে পারেন। শুকনো কদবেলের ফুলও একই কাজ দিবে।
মানব দেহের রক্ত পরিষ্কার করতে কদবেল দারুণ ভূমিকা রাখে। বয়স্ক যাদের বুক ধড়ফড় করে তাঁরা কদবেল খেয়ে দেখতে পারেন। এছাড়া রক্তের নিম্নচাপ রোধেও কদবেল কার্যকরী। রক্তস্বল্পতা রোধে চিনি বা মিছরির সঙ্গে কদবেলের শুকনো পাউডার খেতে পারেন।
মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার নিরাময়ে কদবেল কার্যকরী ভূমিকা রাখে। তাই নিয়মিত কদবেল খান।
