স্থানীয় নির্বাচনে যাওয়ার ইঙ্গিত মওদুদের

Unknown
সেবা ডেস্ক: স্থানীয় নির্বাচনে বিএনপির যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার প্রশ্নই আসে না। বেগম খালেদা জিয়া আসলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে। খুব সম্ভাবত আমরা নির্বাচনে যাব।’ মওদুদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, রাজনীতিও নেই। যতটুকু আছে তা নিয়ন্ত্রিত।’ শনিবার জাতীয় সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর এ সব কথা বলেন তিনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top