জামালপুরের বকশীগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই কালে এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি শর্টগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামে এঘটনা ঘটে।
স'ানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স'ানীয় জব্বারগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুল্লাহ ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন । পথিমধ্যে চর আইরমারী গ্রামের রাস্তার উপর একদল ডাকাত অত্রের মুখে তার কাছে থাকা টাকা গুলো ছিনিয়ে নেয়। এসময় আবদুল্লাহ’র ডাকচিৎকারে স'ানীয়রা এগিয়ে এলে ডাকাতরা রশিদুল ইসলাম (৩২) ও তোফাজ্জল হোসেন (৩৫) কে শর্টগান দিয়ে পিটিয়ে আহত করে। গ্রামবাসী বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামবাসীর সহায়তায় চর আইরমারী গ্রাম ঘিরে ফেলে । এসময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গ্রামবাসীর যৌথ প্রচেষ্টার এক পর্যায়ে আবদুস সাত্তার (৫৭) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাত সদস্য আবদুস সাত্তারের কাছ থেকে একটি শর্টগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বাড়ি জেলার ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামে। ডাকাত সদস্য আবদুস সাত্তার বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, শনিবার সকালে আটককৃত আবদুস সাত্তারের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।