আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সদ্য সমাপ্ত নেদারল্যান্ড সফরের অর্জন ও সফলতা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনদিনের সফর শেষে গত শুক্রবার বিকালে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
 
 ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির  সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে। এক যুক্ত বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ ও নেদারল্যান্ড একমত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গেও দেখা করেন। এসময় রানি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top