'বিদেশে বসে গুপ্তহত্যার ইন্ধন দিচ্ছেন খালেদা জিয়া'

S M Ashraful Azom
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে বিদেশিদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্রসহ গুপ্ত হত্যার ইন্ধন দিচ্ছেন। তিনি আজ গাজীপুরের বনমালা গেইট ও তালটিয়া গেইটে ফ্লাশিং লাইট ও ওয়ারনিং বেল স্থাপনের বিষয়ে পরিদর্শন শেষে টঙ্গী জংশনে অনির্ধারিত সভায় বক্তৃতাকালে একথা বলেন।
 
রেলপথ মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সকল ব্যাপারে আন্দোলনে ব্যর্থ হয়ে তথা কথিত হরতাল অবরোধের নামে তারা ট্রেনের বগিতে আগুন, সাধারণ যাত্রীকে পেট্রোল বোমা মেরে হত্যা ও পুলিশ হত্যা করেছে। তার কোন রেজাল্ট আসেনি, ফলাফল শূন্য। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার তথাকথিত আন্দোলন জনগণের কাছে কোন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। তিনি শতভাগ ব্যর্থ হয়েছেন।
 
মন্ত্রী বলেন, জামায়াত শিবির স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে বেগম জিয়া যতই মানুষ ও পুলিশ হত্যা করুন না কেন দেশের মানুষ আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর প্রতিটি জবাব এদেশের জনগণ দেবে।
 
স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, বিভাগীয় এষ্টেট অফিসারসহ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি এ সময় উপস্থিত ছিলেন।
 
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে প্রায় ৯৪৬টি আনম্যান্ড অথোরাইজড এলসি গেইট রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১৮৯টি এবং পশ্চিমাঞ্চলে ৭৫৭টি। বাংলাদেশ রেলওয়ের বিধি বিধান অনুযায়ী এ সকল গেইটে কোন গেইটম্যান নিয়োগ করার বাধ্য বাধকতা নেই। তবে, এ সকল গেইট দিয়েও ট্রাক, মাইক্রোবাস, কার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এবং এই চলাচলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসতর্কভাবে যানবাহন চলাচল করার কারণে মাঝে মাঝে এসব গেইটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটছে এবং যানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ সকল দুর্ঘটনা রোধ করার জন্য বাংলাদেশ রেলওয়ে পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলসি গেইটে যানবাহন চলাচল ও পথচারীগণের সতর্কতার জন্য ফ্লাশিং লাইট ও ওয়ার্নিং বেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
 
এই পদক্ষেপের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ৩টি আনম্যান্ড অথোরাইজড এলসি গেইট ফ্লাশিং লাইট ও ওয়ার্নিং বেল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ২টি (টঙ্গী-পূবাইল সেকশনে তালুটিয়ায় ১টি এবং টঙ্গী-ধীরাশ্রম সেকশনে বনমালায় ১টি) স্থাপন করা হয়েছে এবং পশ্চিমাঞ্চলের মৌচাক-মির্জাপুর সেকশনে কালামপুরে ১টি স্থাপন করা হয়েছে। এই গেইটগুলোর কার্যকারিতা বেশ কিছু দিন যাবৎ পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top