রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন ফলাফলে ১৮৩ জন ভর্তিচ্ছুর ফলে পরিবর্তন এসেছে। এতে করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা তথ্যের সত্যা নিশ্চিত করেন।

