‘জীববৈচিত্র্য আইন-২০১৫’ এর খসড়া অনুমোদন

S M Ashraful Azom
‘জীববৈচিত্র্য আইন-২০১৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এই তথ্য জানান।
 
মোহাম্মাদ শফিউল আলম বলেন, প্রস্তাবিত জীববৈচিত্র্য আইনে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে জীববৈচিত্র্য সংরক্ষণে এই আইন প্রণয়নের প্রয়োজন ছিল।
 
তিনি বলেন, সংবিধানের ১৮(এ) ধারা মোতাবেক জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্ব হচ্চে সরকারের এবং বাংলাদেশও এক্ষেত্রে দায়বদ্ধ। এ আইনের বাস্তবায়ন তদারকির জন্য জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হবে।
 
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন লঙ্ঘনে ৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে।
 
তিনি বলেন, সংশ্লিষ্ট সকলে যথাযথভাবে দায়িত্ব পালন করলে এই আইন দেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
আজকের মন্ত্রিসভায় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক তহবিল আইন-২০১৫’ এবং ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ আইন-২০১৫’ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বৈঠকে ডাব্লিউটিও’র মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতীয় স্টান্ডার্ড ( পণ্য ও সেবা) পলিসির অনুমোদন দেয়া হয়।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top