বিয়ে করেছেন হলিউড অভিনেত্রী সোফিয়া ভারগারা ও জোই ম্যানগানেইল্লো । স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার পাম বিচের ‘দ্য ব্রেকারস রিসোর্টে’ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পিপলস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাত সাতটায় সোফিয়া ও জোইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সোফিয়ার ‘মডার্ন ফ্যামিলি’র সহঅভিনেতা রিজ উইথারস্পুন ও চ্যানিং ট্যাটাম উপস্থিত ছিলেন।
জুহাইর মুরাদ কাউচারের ডিজাইন করা গাউন পরেছিলেন সোফিয়া। তবে তিনি অবগুণ্ঠন পরেননি। তার হাতে ছিল অর্কিডের গোড়া। রিসোর্টের ভিতরে একটি ছোট অংশ জুড়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বিয়েতে আসা অতিথিদের কাছে থেকে উপহার নেয়ার বদলে সোফিয়া-জোই দম্পতি সেন্ট জুড চিলড্রেন’স হসপিটাল ও পিটসবার্গ চিলড্রেন’স হসপিটালের দুইটি দাতব্য কাজে দান করতে অনুরোধ করেন।
২০১৪ সালের জুলাইয়ে পরস্পরের সংস্পর্শে আসেন সোফিয়া ও ম্যানগানেইল্লো। এরপর গত বছরের ক্রিসমাসে সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেন ম্যানগানেইল্লো।

