দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা নতুন খেলোয়াড় রাবাদা

S M Ashraful Azom
দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কারের তালিকায় বর্ষসেরা নতুন খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন উদীয়মান ক্রিকেটার কাগিসো রাবাদা। গত বছর মাত্র ১৯ বছর বয়সে প্রোটিয়া জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।
বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে ৬ উইকেট দখল করে অভিষেকে বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে নিজের নাম লেখান এই পেসার। তার এই পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাখায় এনটিনির করা ২২ রানের ৬ উইকেটকেও ছাড়িয়ে যায়। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রাবাদা অভিষেকে হ্যাটট্রিক করেন। তারপর তিনি টেস্ট দলে সুযোগ পাবার পরে মাত্র ২০ বছর বয়সে এখন তিনি তিন ফর্মেটেই দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছেন।
এ সম্পর্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ক্রিকেটে আমাদের ক্রমোন্নতির এটাই প্রমাণ। আমরা একের পরে এক উইনার জন্ম দিচ্ছি। বিশেষ করে কাগিসো রাবাদার নাম আলাদা করে বলতেই হয়। সত্যিকার অর্থেই সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে আমাদেরও বাড়তি কিছু দায়িত্ব রয়েছে। আমাদের দলে রয়েছে বিশ্বের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যিনি এবার এসএ স্পোর্টস স্টার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
‘স্টিভ টিশুয়েট আজীবন সম্মাননা’ পেয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক নির্বাচক প্রধান রুশদি মাগিয়েট। নেলসন ম্যান্ডেলা অধীনে প্রথম গণতান্ত্রিক সরকারের আমলে টিশুয়েট ক্রীড়ামন্ত্রী ছিলেন।-বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top