ফেসবুক খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি

S M Ashraful Azom
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ অন্য সাইটগুলো কবে নাগাদ খুলে দেয়া হবে সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকালও বলেছেন, সময় হলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হবে। আর টেলিযোগা-যোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর নাশকতা হয়নি। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, এগুলো সাময়িক বন্ধ থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অন্যান্য রায়ের পর যে ছোটখাটো নাশকতা হত সে তুলনায় পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে। সরকারের নির্দেশনা এলে এগুলো খুলে দেয়া হবে জানিয়ে তারানা হালিম বলেন, যতদিন পর্যন্ত একজন মানুষও নিরাপদ না হয়েছেন ততদিন বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে আমাদের কাছে একটি মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ- যোগ করেন তিনি। ফেসবুক বন্ধ করায় একজন মানুষও বিরক্তি পোষণ করেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সরকার জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top