১৬০ বিলিয়নে অ্যালার্গান কিনে নিচ্ছে ফাইজার

S M Ashraful Azom
আয়ারল্যান্ডভিত্তিক ওষুধ কোম্পানি অ্যালার্গান কিনে নিচ্ছে ফাইজার। এর মধ্যদিয়ে বিশ্বের সর্ববৃহত ওষুধ প্রস্তুতকারকের খেতাব নিজের করে নিবে মার্কিন কোম্পানিটি। ভায়াগ্রা প্রস্তুতকারী ফাইজারকে এর জন্য খরচ করতে হবে ১৬০ বিলিয়ন মার্কিন ডলার।
 
ওষুধ কোম্পানিগুলোর মধ্যে এর আগে কখনো এতো বর অঙ্কের অধিগ্রহণ হয়নি। ফলে আয়ারল্যান্ডে ফাইজারের ব্যবসা সম্প্রসারণে আর কোন আইনি বাধা থাকবে না। আর এর সঙ্গে করের ক্ষেত্রেও অনেকটা ছাড় পেয়ে যাবে ফাইজার।
 
ফাইজারের সঙ্গে চুক্তি হওয়ার খবরে এক লাফে অনেকটাই বেড়ে গেছে অ্যালার্গানের শেয়ার দর। কোম্পানিটি বোটক্স ইনজেকশন বানানোর জন্য সুপরিচিত। সূত্র: রয়টার্স
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top