‘বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রশ্ন নেই’

Unknown
সেবা ডেস্ক: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রশ্ন নেই। যুক্তরাষ্ট্রও চায় মানবতাবিরোধী অপরাধীদের বিচার হোক। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর যেকোনো বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আশা করে।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের প্রধান গিলবার্ট মার্টিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের প্রধান সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।

সিদ্দিকুর রহমান আরও বলেন, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, ভিন্নমতের প্রতি সরকারের সহনশীলতা এবং সংবাদমাধ্যমের মুক্ত অবস্থান নিয়ে মতবিনিময় হয়। মার্কিন কর্মকর্তা দেশের উন্নয়ন এবং জঙ্গি দমনসহ সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) দ্বিতীয় বৈঠক নিয়েও কথা হয় বলে জানান তিনি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, শুধু পোশাক খাতেই নয় ফার্মাসিউটিক্যাল খাতেও বাংলাদেশ সম্ভাবনাময়।

বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন সৈয়দ বসারত আলী, আইরীন পারভিন, শাহানা রহমান, কাজী বাপ্পা, মাহমুদুন্নবী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top