শাওমীর নতুন প্রযুক্তির পেন্সিল ব্যাটারি

Unknown
সেবা ডেস্ক: নতুন প্রযুক্তির পেন্সিল ব্যাটারি নিয়ে এলো চীনভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমী। প্রতিষ্ঠানটি দাবী করছে, নতুন এই পেন্সিল ব্যাটারি মানুষের কাছে পেন্সিল ব্যাটারির ব্যবহার এবং ক্ষমতা বিষয়ে নতুন ধারণার জন্ম দিবে। পাশাপাশি পেন্সিল ব্যাটারি ব্যবহারের যে সুদিন ছিল সেটিও এই ব্যাটারির মাধ্যমে পুনরায় ফিরে আসবে। শাওমির ভাষায়, পেন্সিল ব্যাটারির দুনিয়ায় নতুন বিপ্লব ঘটানোর জন্যই AA সাইজের এ রিচার্জেবল ব্যাটারিটি তৈরি করা হয়েছে। একাধারে সাত বছর সক্রিয় থাকার ক্ষমতা দেয়া হয়েছে এতে এবং দামও রাখা হয়েছে সবশ্রেণীর মানুষের সাধ্যের মাধ্যেই।
আধুনিক প্রযুক্তির এই পেন্সিল ব্যাটারি সম্পর্কে শাওমী জানায়, ব্যাটারিটি দেখতে বাজারের অন্য আট দশটি কোম্পানির ব্যাটারির মত দেখালেও এতে ব্যবহার করা হয়েছে উচ্চ প্রযুক্তির কার্বনদণ্ড। যা জাপানের ম্যাক্সেল কর্তৃক তৈরি করা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে যেন ব্যাটারিটির শক্তি ক্ষয় না হয় সে প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে এতে।
চীনের বাজারে শাওমীর এই ব্যাটারি পাওয়া গেলেও অন্যান্য দেশে কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনো কিছুই জানা যায় নি। তবে শিগগিরই এটি ভারতের বাজারে দেখা পাওয়া যেতে পারে বলে খবরে প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top