সেবা ডেস্ক: 'স্মার্ট রিপ্লাই' নামে নতুন সুবিধা যুক্ত হচ্ছে জিমেইলে। এই সুবিধার মাধ্যমে জিমেইলে ব্যবহারকারীরা ইমেইল দেখে তাৎক্ষণিকভাবে উত্তর পাঠাতে পারবেন বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল। নতুন এই ফিচার বিষয়ে গুগল জানায়, কেউ যদি নতুন কোন বিষয়ের ব্যবহার পদ্ধতি জানতে দিক নির্দেশনা পাওয়ার আশা করে সেটির জন্য জিমেইলে থাকা বন্ধুর ধারস্থ হন তাহলে সেটির জন্য জিমেইল ব্যবহারকারীর সামনে 'দুঃখিত, আমি দেখে রাখব এবং, আমি জানিয়ে দেব' এই তিনটি অপশন চলে আসবে। এই তিনটি অপশন থেকে যে কোন একটি নির্বাচন করে দ্রুত রিপ্লাই দিতে পারবে ব্যবহারকারীরা।
এর বাইরেও ব্যবহারকারীর ইমেইলে কোনো পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে খুব বেশি কথা খরচ না করেও তার রিপ্লাই দেয়া যাবে এ সুবিধার আওতায়। খুব অল্প কথায় তার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়া যাবে। এই প্রক্রিয়ায় দ্রুত এবং কম বাটন চেপে জবাব পাঠানো যাবে বলে জানিয়েছেন জিমেইল টিমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বালিন্ট মিকলোস।
বিশেষজ্ঞগণ বলছেন, জিমেইলের নতুন এই সেবাটি ব্যবহারকারীদের মেইলগুলোর দ্রুত রিপ্লাই প্রস্তুত করে দিয়ে গুরুত্বপূর্ণ সময় বাঁচিয়ে দিবে।
